বিশ্বজুড়ে ফেসবুক সেবায় বিভ্রাট

৪ অক্টোবর, ২০২১ ২২:০৩  
ফেসবুকসহ প্রতিষ্ঠানটির মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে হঠাৎ করে বিশ্বব্যাপী বিভ্রাট শুরু হয়েছে। ফলে এই অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়। সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের টুইটারে এ তথ্য দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ডাউন ডিটেকটরে অভিযোগ করেছেন। ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যন্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে। এদিকে এই অভিযোগ ও গ্রাহক ভোগান্তির জন্য গ্রাাহকদের কাছে ক্ষমা চেয়ে অপর সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করেছে ফেসবুক অ্যাপ কর্তৃপক্ষ। টুইটে যতদ্রুত সম্ভব সমস্যা সমাধান করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।